কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪০ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিনা বিচারে কারাভোগ, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিনা বিচারে ১৮ বছর কারাগারে থাকার পর খালাস পেয়েছেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি। এ ঘটনায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে অকল্যান্ডের একটি বাড়িতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় অ্যালান হল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলে অপরাধীদের রেখে গিয়েছিল একটি বেয়নেট এবং একটি পশমি টুপি। একই ধরনের জিনিস ছিল অ্যালান হলেরও। সেই সূত্রেই ঘটনার দুই মাস পর প্রধান সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

হলকে এ ঘটনায় দায়ী করা হলেও পরে ফরেনসিক প্রতিবেদনে দেখা যায়, খুনির উচ্চতা আর অ্যালান হলের উচ্চতা এক নয়।

হলকে ১৯৯৪ সালে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু মুক্তির শর্ত ভঙ্গ করায় ২০১২ সালে আবারও জেলে যেতে হয়। শেষ পর্যন্ত গত বছর তিনি খালাস পান। নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে, প্রাথমিক বিচারটি ভুল ছিল।

নিউজিল্যান্ডের আইনমন্ত্রী ডেবোরা রাসেল গতকাল শুক্রবার বলেছেন, হল ৩০ লাখ ডলার ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছেন। নিউজিল্যান্ড সরকার অন্যায়ভাবে তাকে দোষী সাব্যস্ত করা এবং কারাবাসে বাধ্য করার জন্য ক্ষমাপ্রার্থী।

রাসেল আরও বলেন, ‘আমি স্বীকার করি যে, ক্ষমা এবং ক্ষতিপূরণ কখনোই হলের প্রতি যে অন্যায় হয়েছে তার পূর্ণ প্রতিকার হতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১০

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১১

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১২

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৩

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৪

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৬

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৭

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৮

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৯

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

২০
X