কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সার্ফারের ২ পা ছিড়ে নিল হাঙর, সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সমুদ্র সৈকতে হাঙরের আক্রমণে একজন সার্ফার নিহত হয়েছেন। তার দুই পা ছিড়ে নিয়ে গেছে হাঙর। তবে সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার আগে উদ্ধারকারীরা তাকে তীরে আনতে সক্ষম হন। শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সৈকতটিতে হাঙরের আনাগোনা থাকায় পর্যটকদের সতর্ক থাকতে নোটিশ টানানো আছে। তবে এ ধরনের মারাত্মক আক্রমণ বিরল। পুলিশ এবং উদ্ধারকারীরা জানিয়েছে, আক্রমণকারী হাঙরটি বেশ বড়। তবে প্রজাতি তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি। আক্রমণের পর পরই বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরের সৈকতে হাঙরের আক্রমণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৩৫ বছর বয়সী একজন ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষককে সমুদ্র সৈকতে হত্যা করে হাঙর। ১৯৬৩ সালের পর সিডনিতে ওই প্রথম হাঙরের দ্বারা মৃত্যুর ঘটনা আলোড়ন তুলেছিল।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। তাকে উত্তর সিডনির লং রিফ বিচে প্রশান্ত মহাসাগরীয় সার্ফ থেকে তীরে টেনে আনা হয়েছে। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য বলছে, লোকটির বয়স ৫০ এর কোঠায় এবং তিনি একজন অভিজ্ঞ সার্ফার ছিলেন। তীর থেকে মাত্র ১০০ মিটার (৩৩০ ফুট) দূরে আক্রমণের সময় তিনি বন্ধুদের সাথে সার্ফিং করছিলেন।

হেরাল্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লোকটির দুটি পা ছিড়ে ফেলে হাঙর। তার সার্ফবোর্ড অর্ধেক কেটে গেছে। কোন প্রজাতির হাঙর এই আক্রমণের জন্য দায়ী তা এখনও জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে পাওয়া ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, পুলিশ তীরে জড়ো হয়েছে এবং কাছাকাছি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অস্ট্রেলিয়ার পাবলিক ব্রডকাস্টার এবিসি জানায়, ড্রোন দিয়ে সৈকতে হাঙরের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে।

সার্ফ লাইফ সেভিং এনএসডব্লিউ বলেছে, সকালে সৈকতের টহলরত এলাকা থেকে দূরে সার্ফিং করার সময় হাঙরের মুখে পড়েন নিহত ব্যক্তি।

এরপর ম্যানলি এবং নারাবিনের উত্তরাঞ্চলীয় শহরতলির মধ্যবর্তী সৈকত আগামী ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কাছাকাছি সার্ফ লাইফ-সেভিং ক্লাবগুলো সপ্তাহের সব কার্যক্রম এবং প্রশিক্ষণ বাতিল করেছে।

সিডনির ডেইলি টেলিগ্রাফ জানায়, লং রিফ এবং ডি হোয়াই সৈকতে সার্ফিং করছিলেন তিনি। চার-পাঁচজন সার্ফার তাকে সমুদ্র থেকে টেনে তুলে আনেন। দেখে মনে হচ্ছে, তার দেহের নিচের একটি উল্লেখযোগ্য অংশ ছিড়ে নিয়ে গেছে হাঙরটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X