কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কানাডার নুনাভুট অঞ্চলের ইকালুইট শহরে অবশেষে গাড়ি ধোয়ার ওপর সাত বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

২০১৮ সালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল শহরের প্রধান পানির উৎস লেক জেরালডিনের পানি সংরক্ষণের জন্য। তবে শহর কর্তৃপক্ষ জানাচ্ছে, এখন লেকে পর্যাপ্ত পানি মজুত আছে এবং সেপ্টেম্বরের শুরুতে হিসাব অনুযায়ী প্রায় ৬০০ দিনের জন্য নিরাপদ পানির জোগান নিশ্চিত রয়েছে।

মঙ্গলবার সিটি কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা অ্যান ক্রফোর্ড বলেন, এটা দারুণ খবর। সবাই এখন বলছে, আমরা গাড়ি ধুতে পারব! সত্যিই দারুণ লাগছে।

তবে কাউন্সিলর অ্যাম্বার আগলুকার্ক বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছেন, পানি ব্যবহারে যেন অতিরিক্ত অপচয় না হয়, নইলে আবারও এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে হতে পারে।

শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাসিন্দাদের পানি সাশ্রয়ী আচরণ এবং পাইপলাইনের লিকেজ মেরামতের কারণে পানির সরবরাহ এখন অনেকটা স্থিতিশীল।

তবু পরিস্থিতি নজরদারিতে রাখা হবে বলে জানানো হয়েছে। সূত্র : সিবিসি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X