কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, সকাল ৮টা ১৭ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায়, ভূগর্ভের প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে। খবর ডনের।

ভূমিকম্পের কম্পন চিত্রাল, পেশোয়ার ও সোয়াত জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যম পাখতুনখোয়া টাইমস জানিয়েছে, আত্তক, লোয়ার দির ও আপার দির এলাকাতেও হালকা কম্পন টের পাওয়া গেছে।

পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেটের (আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয়) সংযোগস্থলে অবস্থান করছে। ফলে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্প প্রায়ই অনুভূত হয়।

চলতি মাসের শুরুতে আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার প্রভাব পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়। এরপর কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় হিন্দুকুশ অঞ্চলে।

তবে শুক্রবারের ভূমিকম্পে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X