কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক-শিক্ষার্থীদের একঘেয়েমি নিয়ে গবেষণার জন্য ইগ নোবেল পুরস্কার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শিক্ষক-শিক্ষার্থীদের একঘেয়েমি নিয়ে গবেষণার করে এবার ইগ নোবেল পুরস্কার জিতেছেন ডাচ গবেষক ভাইনান্ড ভ্যান টিলবার্গ। তবে নোবেল নাম হলেও এটা নোবেল ফাউন্ডেশনের পুরস্কার নয়। এটা ব্যঙ্গাত্মক নোবেল পুরস্কার। এনএল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গবেষণাটিতে বলা হয়েছে, ক্লাস বা লেকচার একঘেয়ে হবে বলে আগে থেকেই ধরে নেওয়ার মানসিকতা সেই ক্লাস বা লেকচারকে আরও বেশি বিরক্তিকর ও একঘেয়ে করে তুলতে পারে।

তিনটি সমীক্ষায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ওপর গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফলাফলে দেখা গেছে, ক্লাস বিরক্তিকর হবে এমন ভাবনাই সেই ক্লাসকে বিরক্তিকর করে তোলার জন্য যথেষ্ট।

কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকরাও বিরক্ত হতে পারেন। বিশেষ করে যদি তারা বছরের পর বছর ধরে উদাসীন শিক্ষার্থীদের একই জিনিস শিখিয়ে যান, তবে শিক্ষকদের মাঝেও বিরক্তি কাজ করতে পারে।

এমন গবেষণার কাজে যুক্ত ছিলেন ভ্যান টিলবার্গসহ চীন, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা।

১৯৯১ সাল থেকে প্রতিবছর এমন কিছু বৈজ্ঞানিক গবেষণার জন্য ইগ নোবেল দেওয়া হয়, যা প্রথমে মানুষকে হাসায় এবং তারপর ভাবায়। এমন সব বাস্তব ও বৈজ্ঞানিক গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়, যা প্রথমে তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হলেও সমাজে এ বিষয়গুলোর সত্যিকার প্রভাব রয়েছে। নোবেল পুরস্কারের সঙ্গে মিল রেখে কিছুটা হাস্যরস মিশিয়ে নামকরণ করা হয়েছে ইগ নোবেলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X