কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনে গুপ্তচরবৃত্তির দায়ে অস্ট্রেলীয় লেখকের মৃত্যুদণ্ড

লেখক ইয়াং হেনজুন। ছবি : সংগৃহীত
লেখক ইয়াং হেনজুন। ছবি : সংগৃহীত

গুপ্তচরবৃত্তির দায়ে ইয়াং হেনজুন নামে এক অস্ট্রেলীয় লেখককে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। তবে ভালো ব্যবহারের শর্তে দুই বছর পর তার এই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

চীনা আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, তারা এই রায়ে হতবাক। রায়ের প্রতিবাদে ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ও আগামী দিনে ইয়াং ও তার পরিবার যে যন্ত্রণার মধ্য দিয়ে যাবে, তা আমি স্বীকার করি।

৫৮ বছর বয়সী চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক ইয়াং একজন ব্লগার এবং গণতন্ত্রপন্থি কর্মী। তিনি ১৪ বছর প্রাদেশিক স্তরে চীনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। তবে নিজের কাজের ওপর হতাশ হয়ে তিনি গোয়েন্দা উপন্যাস লেখা শুরু করেন। পাশাপাশি তিনি চীনের বিভিন্ন রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ব্লগ করতেন।

২০১৯ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে গুয়াংজু বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে চীনা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ আনা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন ইয়াং, তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা।

এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের সম্পর্কে টানাপোড়েন পর্যন্ত দেখা দেয়। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় নতুন সরকার এলে সম্পর্ক কিছুটা উন্নত হয়। তবে এই রায়ে দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X