কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোর নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেক্সিকোর একটি শীর্ষ স্থানীয় পত্রিকার এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে, তার নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন স্ত্রী।

শনিবার দেশটির টেপিক শহরের কাছে এল আহুকাতে গ্রামে লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ নামের ওই সাংবাদিকের মরদেহ পাওয়া যায়। ৫৯ বছর বয়সী লুইস মেক্সিকোর ‘লা জর্নাডা’ পত্রিকার আঞ্চলিক সাংবাদিক ছিলেন।

সানচেজের মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন এবং তার বুকে একটি বার্তা লেখা কার্ড লাগানো ছিল। তবে সেখানে কী লেখা ছিল তা জানা যায়নি। লাশ পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সানচেজকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সানচেজ ইনিগুয়েজকে সর্বশেষ জালিস্কোতে টেপিকের কাছে একটি নয়ারিত শহরে দেখা গিয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরে হেরোইন এবং আফিমের চোরাচালান হয়। নিহতের স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি। তাছাড়া তার কম্পিউটার আর মোবাইল ফোনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

সেদিন তিনি আরেকটি শহরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন উল্লেখ করে সেসিলিয়া জানান, ওই রাতে সানচেজ বাড়িতেই ছিলেন এবং ফোনে তার সঙ্গে কথা বলছিলেন।

সানচেজের মৃত্যু মেক্সিকো এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ক্ষোভের জন্ম দিয়েছে। মেক্সিকান কমিশন ফর দ্য ডিফেন্স অ্যান্ড প্রমোশন অফ হিউম্যান রাইটস কর্তৃপক্ষকে কী ঘটেছে তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। গ্রুপটি সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমরা মেক্সিকান সাংবাদিকদের বিচার দাবি করছি!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X