কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে মোটা মানুষের সংখ্যা শত কোটি ছড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে স্থূল বা অতিরিক্ত মোটা মানুষের সংখ্যা শত কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে ৮৮ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এবং প্রায় ১৬ কোটি শিশু রয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে এসব তথ্য উঠে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই গবেষণা পরিচালনা করেছেন। তারা বিশ্বের ১৯০টির বেশি দেশের ২২ কোটি মানুষের ওপর এই গবেষণা পরিচালনা করেছেন।

গবেষণাপত্রের সিনিয়র লেখক ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অধ্যাপক মজিদ ইজ্জাতি বলেছেন, নজিরবিহীন সংখ্যক মানুষ স্থূলতায় ভুগছেন। বিশ্বের অনেক ধনী দেশে স্থূলতা চূড়ায় পৌঁছে গেলেও অন্যত্র তা দ্রুত বাড়ছে। আন্ডারওয়েট (ওজন কম থাকা) বিশ্বজুড়ে সাধারণ বিষয় হয়ে উঠলেও অনেক দেশে এটি বড় ধরনের সমস্যা হিসেবে এখনো রয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টি বিভাগের প্রধান ফ্রান্সেস্কো ব্রাঙ্কা এক সংবাদ সম্মেলনে বলেন, অতীতে আমরা স্থূলতাকে ধনীদের সমস্যা হিসেবে ভাবতাম। এখন এটি বিশ্বের সবার সমস্যা।

গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে স্থূলতার হার দ্বিগুণের বেশি এবং পাঁচ থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে চারগুণের বেশি বেড়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় নারী বসবাস করেন টোঙ্গা এবং আমেরিকান সামোয়ায়। আর সবচেয়ে বেশি স্থূলকায় পুরুষ বসবাস করেন আমেরিকান সামোয়া ও নাউরুতে। এসব অঞ্চলের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগছেন।

বিজ্ঞানীরা বলছেন, স্থূলতা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই স্থূলতা মোকাবিলার পদ্ধতিতে জরুরি ভিত্তিতে বড় পরিবর্তন আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X