কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপলকে সাড়ে ২১ হাজার কোটি টাকা জরিমানা

অ্যাপলের লোগো। ছবি : সংগৃহীত
অ্যাপলের লোগো। ছবি : সংগৃহীত

মার্কিন টেক জায়েন্ট অ্যাপলকে প্রায় দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সুইডেনভিত্তিক মিউজিক স্ট্রিমিং প্রতিষ্ঠান স্পটিফাইয়ের অ্যান্টিট্রাস্ট মামলায় সোমবার (৪ মার্চ) অ্যাপলকে এই জরিমানা করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলকে ১ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ২১ হাজার ৪০৯ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকা।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ২০১৯ সালে স্পটিফাই অভিযোগ করে অ্যাপল তাদের নিজস্ব অ্যাপ স্টোরের বাইরে মিউজিক স্ট্রিমিং পরিষেবার অর্থ পরিশোধের বিকল্প সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করতে বাধা দিয়েছে। এরপরই মার্কিন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই চার্জশিট খোলা হয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলছে, অ্যাপলের এই বিধিনিষেধ অন্যায্য বাণিজ্য শর্ত আরোপ করেছে। অ্যান্টিট্রাস্ট মামলায় বিষয়টি নতুন। তবে ২০২১ সালে অ্যাপলের বিরুদ্ধে আরেকটি মামলার এই সিদ্ধান্ত ব্যবহার করেছে ডাচ অ্যান্টিট্রাস্ট এজেন্সি।

এক বিবৃতিতে ইইউ অ্যান্টিট্রাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টেগার বলেছেন, এক দশক ধরে অ্যাপ স্টোরের মাধ্যমে মিউজিক স্ট্রিমিং অ্যাপস বিতরণে বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে অ্যাপল। তারা ডেভেলপারদের অ্যাপল ইকোসিস্টেমের বাইরে বিকল্প, সস্তা সংগীতসেবা সম্পর্কে ভোক্তাদের অবহিত করা থেকে বিরত রেখে তা করেছে। এটি ইইউ অ্যান্টিট্রাস্ট নিয়মে অবৈধ।

তবে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের সমালোচনা করে অ্যাপল জানিয়েছে, তারা বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১১

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১২

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৩

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৪

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৫

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৬

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৭

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৮

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৯

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

২০
X