ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বুয়েট

শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বুয়েট। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বুয়েট। ছবি : কালবেলা

আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য সংবর্ধিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দ্বিতীয়বারের মতো কৃতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করে বুয়েট কর্তৃপক্ষ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে ছাত্রকল্যাণ পরিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৮১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সদন প্রদান করা হয়। এ ছাড়া, শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেয়ার জন্য ৮ জন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করা হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, আমি দায়িত্ব নেয়ার পর গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রনোদনা ফান্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বেশি অবদান রাখতে পারে সেজন্য পর্যায়ক্রমে এই ফান্ড আরো বাড়ানো হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন সংবর্ধনা প্রাপ্ত শিক্ষর্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই বুয়েটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করবে তোমরা। তোমাদের যেসব বন্ধুরা গবেষণায় পিছিয়ে আছে তাদেরকে এসব কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।

ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো, মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপক মুতসুদ্দি'র সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও পরিদপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X