কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের যে ১০টি দেশ সবচেয়ে গরিব

পুরোনো ছবি
পুরোনো ছবি

পৃথিবীতে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ এখনো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে গরিব ১০টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সবচেয়ে দরিদ্র এই ১০টি দেশই অবশ্য আফ্রিকা মহাদেশের। খবর ফোর্বসের।

মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে এই তালিকা দিয়েছে সংস্থাটি। তালিকা অনুযায়ী সবচেয়ে গরিব দেশ হলো দক্ষিণ সুদান। তালিকার বাকি দেশগুলো হলো—বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার।

আইএমএফের এই তালিকায় আফ্রিকা মহাদেশের ছোট ও কম শক্তিধর দেশ যেমন রয়েছে তেমনি রয়েছে আয়তনে বড় দেশও। লাইবেরিয়া ও চাদে সীমিত সম্পদ, দুর্বল আর্থিক খাত ও প্রতিকূল কর ব্যবস্থার মতো বাধার কারণে বিদেশি বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় দেশও অভ্যন্তরীণ সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এসব কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হলো ইয়েমেন। দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ ২ হাজার ১৩৬ মার্কিন ডলার। তবে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন থেকে সুনির্দিষ্ট অর্থনৈতিক তথ্য-উপাত্ত জোগাড় করা বেশ কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X