কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর শেষ রাস্তা কোথায়, কী আছে এরপর?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবী? এর শেষ সীমানাই বা কোন দেশে? কি আছে তার ওপারে? চলতে চলতে সড়ক শেষ হয়েছে নাকি ধু ধু মরুভূমি? এসব তথ্য অনেকেরই অজানা। বহু গবেষণার পর পৃথিবীর শেষ রাস্তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

বলা হচ্ছে, আলো-অন্ধকারে মোড়া দীর্ঘ এই পথ বরফে ঢাকা থাকে। একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না এখানে। একটি দল তৈরি করার পরই সড়কটিতে যাওয়ার অনুমতি পাওয়া যায়। এই সড়কটির নাম ‘ই সিক্সটি নাইন’। যার অবস্থান নরওয়েতে।

উত্তর মেরুর গা ঘেঁষে চলে যাওয়া পৃথিবীর শেষ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১২৯ কিলোমিটার। এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয়, তেমনই থাকে প্রচণ্ড ঠান্ডা। গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে। আবার সমুদ্র উপকূলে হওয়ায় যে কোনো সময় ঝড় উঠতে পারে এখানে। তুষারপাত বা বৃষ্টি হলে আবার গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক।

এই রাস্তায় দিনরাতের হিসাবও সম্পূর্ণ আলাদা। এখানে শীতকালে ছয় মাস অন্ধকার থাকে এবং গ্রীষ্মকালে সূর্য একটানা দেখা যায়। এখানে শীতে দিন নেই আর গ্রীষ্মে রাত নেই। এখানে বছরের ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে। এই এলাকার তাপমাত্রা শীতকালে মাইনাস ৪৩ ডিগ্রি এবং গ্রীষ্মে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো- এত প্রতিকূলতার পরও এখানে বহু মানুষ বসবাস করেন। ১৯৩০ সাল নাগাদ নরওয়ে সরকার ‘ই-৬৯ হাইওয়ে’ তৈরির কাজ শুরু করে। পরে ১৯৩৪ সালের দিকে পর্যটকরা এখানে আসতে শুরু করে।

রহস্যে ঘেরা এই সড়ক ভ্রমণপিপাসুদের নেশা আরও বাড়িয়ে দেয়। প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় এই আশ্চর্যজনক সড়ক দেখতে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X