মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হঠাৎ ইন্টারনেটে ধীরগতি, কোথাও কোথাও বন্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের কোথাও কোথাও হঠাৎ ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। কোথাও চালু থাকলেও খুবই ধীরগতি হওয়ায় ব্রাউজারে কাজ করা যাচ্ছে না।

এতে সারা দেশের মানুষ ডিজিটাল বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। কিন্তু হঠাৎ এ ধরনের বিঘ্নতার সুস্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) ও ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা।

জিওটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ আগস্ট) থেকে ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। তবে ভিপিএন ব্যবহার করে কিছু ওয়েবসাইটে প্রবেশ করা গেছে। এর পেছনে সরকারের উদ্দেশ্যপ্রণোদিত হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

কারণ, গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আগে–পরে এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। তখন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি মোকাবিলার অজুহাত দেওয়া হয়েছিল।

পাকিস্তানের নাগরিকরা জানান, তারা অভ্যন্তরীণ ও বিশ্ব থেকে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। কোনো অঞ্চলে ইন্টারনেট কাজ করলেও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাতেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আর ছবি-ভিডিও তো আপলোড বা ডাউনলোড করাই যাচ্ছে না।

দেশটির একাধিক রাজনৈতিক সূূত্র জানিয়েছে, ব্যবসা-বাণিজ্যকে হুমকির মুখে ফেলে কোনো সরকারই ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে চায় না। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা আমরা জানি না। অথবা এমন কিছু ঘটানো হচ্ছে বা ঘটতে যাচ্ছে যা আমাদের আতঙ্কিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X