কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত

বাস দুর্ঘটনার পুরোনো ছবি : সংগৃহীত
বাস দুর্ঘটনার পুরোনো ছবি : সংগৃহীত

ইরানে বাস উল্টে অন্তত ৩৫ জন পাকিস্তানি তীর্থ যাত্রী নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। ‍বুধবার (২১ আগস্ট) জিওটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইয়াজদে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বাসের যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরানি কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাটি অত্যান্ত দুর্ভাগ্যজনক। বাসটি ব্রেকফেল করে একটি স্কুলের দেয়ালে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় কোনো ত্রুতি করা হচ্ছে না।

জানা গেছে, বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। তারা শিয়া মুসলিম। হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের স্মরণে লাখো শিয়া মুসল্লি ইরাকের কারবালায় জড়ো হচ্ছেন। তারাও সেখানে যাচ্ছিলেন। সেখানে তাদের ইবাদত-বন্দেগিতে মশগুল থাকার কথা ছিল।

এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শোক প্রকাশ করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সে সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত সময়ে পাকিস্তানে ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১১

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১২

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৩

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৪

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৫

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৬

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৭

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৮

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৯

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

২০
X