কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ডাকাত ধরতে গিয়ে ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের পুলিশ। পুরোনো ছবি
পাকিস্তানের পুলিশ। পুরোনো ছবি

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত ছয় সদস্যের অবস্থাও গুরুতর। ওই পুলিশ সদস্যরা ডাকাত ধরতে গিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে এ ঘটনা ঘটে। খবর জিওটিভি ও আলজাজিরার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্ভাব্য ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় টহলে বের হয়। টহল গাড়িতে অন্তত ২০ পুলিশ সদস্য ছিলেন। এ সময় তাদের ওপর গুলি বর্ষণ এবং রকেটচালিত গ্রেনেড ছুড়ে। পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা নতুন নয়। প্রায় বিভিন্ন জঙ্গিগোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। কিন্তু একসঙ্গে এত পুলিশ হত্যার ঘটনা দেশটিকে নাড়া দিয়েছে। সংশ্লিষ্টরা ঘটনা শুনে হতভম্ব হয়েছেন বলে মন্তব্য করেছেন।

এদিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশ সদস্যদের শহীদ হিসেবে অভিহিত করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পুলিশদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। সে সঙ্গে ওই এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই নানা কওয়াকু?

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

১০

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

১১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

১২

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

১৩

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

১৪

রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস

১৫

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

১৬

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

১৭

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

১৮

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

১৯

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

২০
X