কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ ভেঙে দেওয়ার তারিখ জানালেন শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ আগামী ১২ আগস্টের আগেই ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

গতকাল রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শেহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

আরও পড়ুন : মেয়াদ শেষের আগেই ক্ষমতা ছাড়ার ঘোষণা শাহবাজ শরিফের

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

এর আগে গত ১৬ জুলাই মেয়াদ শেষ হওয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা জানিয়েছিলেন শাহবাজ শরিফ।

গতকালের সাক্ষাৎকারেও তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে আমাদের জোটের সব শরিক দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নওয়াজ শরিফের সঙ্গে পরামর্শ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১০

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১১

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১২

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৩

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৪

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৫

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৬

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৭

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৮

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১৯

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

২০
X