কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ‘র’ এজেন্ট গ্রেপ্তার

গ্রেপ্তার সন্দেহভাজন ভারতীয় গোয়েন্দা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সন্দেহভাজন ভারতীয় গোয়েন্দা। ছবি : সংগৃহীত

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সন্দেহভাজন এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। গত সপ্তাহে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও বেশ কিছু গোপন নথিসহ তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরপর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে করা এক মামলায় তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মুহাম্মদ সেলিম।

জানা যায়, গত ৮ অক্টোবর পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেপ্তার করে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা এসআইইউ। তদন্তকারী উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাস দমন অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, ৯ এমএম পিস্তল সহ বেশ কয়েকটি জাল সার্ভিস কার্ড জব্দ করা হয়।

সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একাধিক দেশের পাসপোর্ট এবং একাধিক জাতীয় পরিচয় পত্র রয়েছে। ব্যক্তিগত এসব ডকুমেন্টে একাধিক নাম, পরিচয় ব্যবহার করেছে ‘র’ এর সন্দেহভাজন ওই এজেন্ট। তিনি বেশ কয়েকবার ভিন্ন পরিচয় পত্র এবং পাসপোর্ট নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন।

তদন্তকারী সংস্থার দাবি, করাচিতে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে ‘র’ এর হয়ে কাজ করছিলেন মুহাম্মদ সেলিম। তিনি গোপনে স্থানীয় সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে এসআইইউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১১

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১২

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৩

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৪

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৫

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৭

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৮

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৯

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

২০
X