কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে হারানোর শোকে এখনো কাতর মাওলানা তারিক জামিল

ছেলে আসিম জামিলের সঙ্গে মাওলানা তারিখ জামিল। ছবি : সংগৃহীত
ছেলে আসিম জামিলের সঙ্গে মাওলানা তারিখ জামিল। ছবি : সংগৃহীত

ধর্মীয় আলোচনার জন্য বেশ জনপ্রিয় পাকিস্তানের জনপ্রিয় আলেম মাওলানা তাকের জামিল। এক বছর আগে ছোট ছেলে আসিম জামিলকে হারিয়েছেন তিনি। তবে তার শোকে এখনো তিনি কাতর রয়েছেন।

জানা গেছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মারা যান আসিম জামিল। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত বছরের এ দিনে বাসায় কেউ না থাকার সুযোগে রোগের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন।

ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মাওলানা তারিক জামিল। এতে তিনি নিজের শোক প্রকাশ করেন। এছাড়া ছেলের জন্য দোয়া কামনা করেন তিনি।

পোস্টে তিনি বলেন, আমার কলিজার টুকরা আসিম আমাদের ছেড়ে যাওয়ার এক বছর হয়ে গেছে। তার চলে যাওয়ার ব্যথা এখনো তাজা। আমার হৃদয় এখনো ব্যথিত। আল্লাহ তায়ালা তার মর্যাদা বাড়িয়ে দিন।

উল্লেখ্য, মাওলানা তারিখ জামিলের ছোট ছেলে আসিম জামিল শৈশব থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর ছয় মাস আগে তার অসুস্থতা অনেক বেড়ে যায়। ফলে ডাক্তারের পরামর্শে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। কিন্তু এতে তার অবস্থার পরিবর্তন হয়নি। গত বছরের এ দিনে তিনি একা বাড়িতে ছিলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের থেকে বন্দুক নিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X