কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিমান সংস্থা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে পাকিস্তান

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত

কোটি কোটি টাকা লোকসানের মুখে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। গতকাল সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, বছর বছর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইস শত শত কোটি টাকা লোকসান করছে। বিশাল অঙ্কের বকেয়াও রয়েছে প্রতিষ্ঠানটির। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে এ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। গত জুনে বেলআউট কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দেয় আইএমএফ।

সোমবার বেসরকারিকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিআইএকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার।

আরও পড়ুন : অর্থ সংকটে করাচি বন্দর বেচে দিচ্ছে পাকিস্তান

অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলাপ-আলোচনার পর পিআইএকে বেসরকারি প্রকল্পের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি। এর আগে এ সম্পর্কিত একটি আইন দেশটির সংসদ জাতীয় পরিষদে সংশোধন করা হয়।

এ ছাড়া পিআইএ’র মালিকানাধীন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত রুজভেল্ট হোটেলটি হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে একজন আর্থিক উপদেষ্টা নিয়োগের বিষয়টিও অনুমোদন দিয়েছে কমিটি।

এদিকে আগামী তিন মাসের মধ্যে ব্রিটেনে পুনরায় ফ্লাইট চালু করার আশা করছে পিআইএ। ২০২০ সালের ভুয়া পাইলট কেলেঙ্কারির জেরে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি যুক্তরাজ্য ও ইউরোপে পিআইএয়ের ফ্লাইট চলাচল স্থগিত করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X