কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, কী বলছে সরকার

আন্দোলনে পিটিআই নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
আন্দোলনে পিটিআই নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভে’ অচল হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর জিও নিউজ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন এবং দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হলেও বিক্ষোভকারীদের থামানো যায়নি। এর মধ্যেই পাকিস্তানের মুলতান, রাজনপুর ও গুজরাটসহ কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটেছে।

সরকারি সূত্র জানায়, জননিরাপত্তার কথা বিবেচনায় রেখে কিছু এলাকায় ইন্টারনেট গতি সীমিত করা হয়েছে। তবে পিটিআই নেতাকর্মীরা দাবি করছেন, সরকারের এই পদক্ষেপ আন্দোলন দমন করার কৌশল।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও পিটিআই তা গ্রহণ করেনি এবং সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

ইন্টারনেট পরিষেবার বিঘ্ন নিয়ে সরকার দাবি করেছে, এটি শুধু জননিরাপত্তার জন্য সাময়িক পদক্ষেপ। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদি ইন্টারনেট ধীরগতি অর্থনীতি এবং জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং দলের শীর্ষ নেতারা ইতোমধ্যেই রাজধানীতে বিক্ষোভ সমাবেশে রয়েছেন। অন্যদিকে, পিটিআই সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পাঞ্জাব পুলিশ।

ইমরান খান কারাগারে থাকলেও তার দেওয়া ‘চূড়ান্ত ডাক’ পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। ইন্টারনেট ধীরগতির কারণে এই উত্তেজনা আরও কতটা দীর্ঘায়িত হবে, তা এখন সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X