কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মন্ত্রীকে আলু-টমেটো মারল বিক্ষুব্ধ জনতা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের সিন্ধু প্রদেশে সরকারি নীতির প্রতিবাদে উত্তাল বিক্ষোভের মুখে পড়েছেন দেশটির ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী খিয়াল দাস কোহিস্তানি।

স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থাট্টা জেলায় তার গাড়ি লক্ষ্য করে আলু ও টমেটো ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তীব্র নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ওই দিন খাল কাটার সরকারি প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। সিন্ধু প্রদেশে পানির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন সেচ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর নিম্ন অববাহিকায় জলসংকট আরও প্রকট হবে।

প্রতিমন্ত্রী কোহিস্তানি থাট্টা জেলা দিয়ে যাওয়ার সময় তার গাড়ি ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তারা আলু ও টমেটো ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন। উত্তপ্ত পরিস্থিতিতে মন্ত্রীর নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান এবং আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার এই ঘটনাকে ‘হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, জনপ্রতিনিধিদের ওপর আক্রমণ কোনোভাবেই বরদাশত করা হবে না। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিন্ধু পুলিশের মহাপরিদর্শক গুলাম নবি মেমনকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। একইসঙ্গে নিন্দা জানিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১০

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১১

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১২

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৩

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১৪

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৬

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৭

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৮

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৯

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

২০
X