কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান

শিমলা চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
শিমলা চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। এরই ধারাবাকিতায় দুই দেশের মধ্যকার শিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান ১৯৭২ সালের ঐতিহাসিক শিমলা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এছাড়া ভারতের সঙ্গে ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএমওর বিবৃতিতে বলা হয়েছে, ভারত যদি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উসকে দেওয়া, সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ড চালানো এবং কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘনের আচরণ থেকে বিরত না হয়, তাহলে পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তিকে (শিমলা চুক্তিসহ) স্থগিত রাখবে।

পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) জানিয়েছে, ওয়াঘা সীমান্ত পোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। ভারতের দিক থেকে এই রুট দিয়ে সমস্ত ধরনের পারাপার এখন থেকে সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। ফলে যারা ইতোমধ্যে বৈধ অনুমোদন নিয়ে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন, তাদের ৩০ এপ্রিলের মধ্যে এই একই সীমান্ত দিয়ে ফিরে যেতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ-পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি গড়ে দেয় এবং কাশ্মীর ইস্যুসহ সমস্ত দ্বিপাক্ষিক সমস্যা শান্তিপূর্ণ উপায়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছিল।

১৯৭২ সালের ২ জুলাই ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের পক্ষে তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তিতে সমস্ত দ্বিপাক্ষিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। এতে বলা হয়, ভারত ও পাকিস্তান একমত হয় যে তারা সব ধরনের বিরোধ শান্তিপূর্ণভাবে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করবে। কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার প্রতি নির্ভর না করে, দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করেই সমস্যা মেটাবে।

চুক্তির মাধ্যমে কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুনভাবে একটি ‘লাইন অফ কন্ট্রোল’ নির্ধারণ করা হয়। এটি যুদ্ধ শেষে অস্ত্রবিরতির রেখা হিসেবে পরিচিত। এছাড়া এ চুক্তির মাধ্যমে ১৯৭১ সালের যুদ্ধে বন্দি হওয়া প্রায় ৯০ হাজার পাকিস্তানি সৈন্যকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১১

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১২

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৩

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৪

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৫

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৬

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৭

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৮

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৯

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

২০
X