কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানে বিক্ষোভ

‘ভারত আক্রমণ করলে কাশ্মীরিরাই প্রথম সারিতে লড়বে’

ভারতের হুমকির জবাবে পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। ছবি: রয়টার্স
ভারতের হুমকির জবাবে পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। ছবি: রয়টার্স

ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে শত শত মানুষ রাস্তায় নেমেছেন। বৃহস্পতিবার করাচি, লাহোর, মুজাফফরাবাদ ও কোয়েটায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর এএফপির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি দেন। এর জবাবে পাকিস্তানে শুরু হয় বিক্ষোভ।

লাহোরে ভারত সীমান্তের কাছে এক ধর্মীয় দলের আয়োজিত বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০০ জন। সেখানে ব্যবসায়ী আজমল বালোচ বলেন, ‘যদি ভারত যুদ্ধ চায়, তাহলে সামনে এসে ঘোষণা দিক।’

ভারত সম্প্রতি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।২৫ বছর বয়সী মুহাম্মদ ওয়াইস বলেন, ‘পানি আমাদের অধিকার। প্রয়োজনে যুদ্ধ করেই তা ফিরিয়ে আনব।’

মুজাফফরাবাদে প্রায় ৩০০ মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) স্থানীয় নেতা শওকত জাভেদ মির বলেন, ‘ভারত যদি আক্রমণের ভুল করে, তাহলে কাশ্মীরিরাই প্রথম সারিতে লড়বে। আমরা পাকিস্তানের জন্য জীবন দিতে প্রস্তুত।’

বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়ও প্রায় ১৫০ জন প্রতিবাদে অংশ নেন।

চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে, আর ভারতও চালাচ্ছে মিসাইল ধ্বংসের মহড়া। দুই দেশের এই উত্তপ্ত অবস্থার মধ্যে জাতিসংঘ ‘ধৈর্য’ ধরার আহ্বান জানালেও বিক্ষোভ ও পাল্টা হুমকিতে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X