কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানকে জাতিসংঘের বার্তা

পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দুই দেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার তার প্রথম বক্তব্যে বলেন, আমরা সন্ত্রাসীদের এবং তাদের মদদদাতাদের খুঁজে বের করব এবং কঠোর শাস্তি দেব।

কাশ্মীরের পহেলগামে গত মঙ্গলবারের হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হন। এই হামলাকে গত ২৫ বছরে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব বা জনগণের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে।

এই ঘটনার জেরে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করেছে। জবাবে পাকিস্তান ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করেছে এবং ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে, শুধু শিখ তীর্থযাত্রীদের ছাড় দেওয়া হয়েছে।

পাকিস্তান সতর্ক করে দিয়ে বলেছে, ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি বন্ধের যেকোনো পদক্ষেপকে তারা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১১

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১২

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৩

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৪

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৫

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৬

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৭

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

২০
X