কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
অবস্থার অবনতি

মারাত্মক হুমকির মুখে ইমরান খানের জীবন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইসরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইসরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে কারাগারে তার শারীরিক অবস্থা মারাত্মক হুমকির মুখে বলে দাবি করেছেন তার স্ত্রী বুশরা বিবি।

শুক্রবার (২৫ আগস্ট) পাকিস্তানের সুপ্রিম কোর্টে এ বিষয়ে অভিযোগ করেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি এ বিষয়ে গুরুতর নোটিশের অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বুশরা বিবি এ বিষয়ে একটি এফিডেভিট দাখিল করেন। তার এ দাবি আমলে নিয়ে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মানসুর আওয়ান আগামী ২৮ আগস্ট শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ৫ আগস্ট থেকে অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইমরান খানের মামলাটি গত ৪ আগস্ট থেকে পাকিস্তানের প্রধান বিচারপতি উমার আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে শুনানি চলছে। আদালত শুনানি চলাকালে ইমরান খান কারাগারে কেমন আছেন তা জানতে চেয়েছে। এমনকি ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে কারা কর্তৃপক্ষকে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া সরকারের কাছে ইমরান কি কি সুবিধা পাচ্ছেন তাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

গত মঙ্গলবার (২২ আগস্ট) কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন তার স্ত্রী বুশরা বিবি। এরপর আইনজীবী সাইদ রিফাকাত হুসাইন শাহের মাধ্যমে আদতালতে এফিডেভিট দাখিল করেন। এফিডেভিটের তথ্যানুযায়ী, কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। এ ছাড়া তার ওজনও কমে গেছে। কারাগারে ইমরান খানের বাহু-পেশী চিকন হয়ে গেছে বলেও দাবি করেন বুশরা বিবি।

তিনি আরও উল্লেখ করেন, ৭০ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য কারাগারে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এজন্য তিনি সুপ্রিম কোর্টকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X