কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
আইএসে যোগদানের চেষ্টা

যুক্তরাষ্ট্রে মাসুদের ১৮ বছরের কারাদণ্ড

অভিযুক্ত মোহাম্মদ মাসুদ। ছবি : এপি
অভিযুক্ত মোহাম্মদ মাসুদ। ছবি : এপি

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) সাথে যোগ দিয়ে সম্মুখসারির যোদ্ধা হওয়ার চেষ্টার অভিযোগে এবার যুক্তরাষ্ট্রে মোহাম্মদ মাসুদ নামে এক ব্যক্তির ১৮ বছরের কারাদণ্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর এ রায় ঘোষণা করেছেন।

শুক্রবার (২৫ আগস্ট) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অভিযুক্ত মাসুদ পাকিস্তানের নাগরিক। তার বিরুদ্ধে গত বছরে যুক্তরাষ্ট্রে ডিস্ট্রিক কোর্টে সেন্ট পাউলে সন্ত্রাসী সংগঠনকে সহায়তার চেষ্টার অভিযোগ রয়েছে।

আইনজীবীদের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মাসুদ আইএসের সাথে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রে একাই হামলা চালানোর চেষ্টা করেছিলেন। এ ছাড়া তিনি মধ্যপ্রাচ্যে আইএসের সাথে যোগ দিয়ে যুদ্ধশিবিরে চিকিৎসাসেবার জন্যও চেষ্টা চালিয়েছিলেন।

মিনেসোটার সিনিয়র বিচারক পল এ ম্যাগনুসনে জানিয়েছেন, ১৮ বছরের কারাদণ্ডের মধ্যে পূর্ণ সময় তাকে কারাগারে থাকা লাগবে না। এর মধ্যে পাঁচ বছর তিনি নজরদারিতে থাকবেন।

মাসুদের আইনজীবী জর্দান কুশনার জানান, তার মক্কেলের মানসিক অসুস্থতা রয়েছে। আদালতে এ বিষয়ে উপস্থাপন করা সত্ত্বেও তাকে অত্যন্ত কঠিন সাজা দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, মাসুদ মিনেসোটা প্রদেশের রচেস্টারে একটি মেডিকেল ক্লিনিকে গবেষণা সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। এ সময়ে ২০২০ সালে প্রথম তিনি আইএসের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এরপর তিনি তাদের কাছে যুক্তরাষ্ট্রে হামলার জন্য আবেদনও করেছিলেন। এ ছাড়া তার মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা ছিল। এজন্য তিনি ওই বছরের ফেব্রুয়ারিতে শিকাগো থেকে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার জন্য বিমানের টিকিটও কিনেছিলেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালে সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয় জর্ডান সরকার। এরপর তিনি একজনের সাথে দেখা করতে মিনিয়াপোলিস থেকে লস অ্যাঞ্জেলেসে যান। ওই ব্যক্তির মাধ্যমে তিনি কার্গো জাহাজে করে আইএস শিবিরে যাওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই সেন্ট পল আন্তর্জাতিক এয়ারপোর্টে (এমএসপি) পৌঁছালে এফবিআই তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X