শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে ভারতের হামলা

একটি বাঁধের ছবি : সংগৃহীত
একটি বাঁধের ছবি : সংগৃহীত

পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ভারত। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে নিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তান এ ধরনের হামলার জন্য ভারতকে দোষারোপ করে বলেছে, এ আক্রমণ আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি কাজ এবং পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।

পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রটি আজাদ কাশ্মীরে অবস্থিত। নীলম নদী থেকে ঝিলাম নদীতে পানি আসার পথে বিশেষ বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পাকিস্তান।

ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে বুধবার জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠকে সকল সামরিক প্রধান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে ভারতের আক্রমণকে অপ্ররোচনাহীন কাপুরুষোচিত এবং যুদ্ধের বেআইনি কাজ বলে অভিহিত করে। এতে বলা হয়েছে, ৪৭টি বিমান দিয়ে ভারত হামলা করে। এগুলোর মধ্যে অনেকগুলো ভ্রাতৃপ্রতিম দেশের তৈরি।

একই বৈঠকে ভারতকে জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। জাতিসংঘের সনদের অনুচ্ছেদ ৫১ অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে পূর্ণ অধিকার রয়েছে। এ লক্ষ্যে, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতিউত্তরমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটি পাকিস্তান সেনাবাহিনীকে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য প্রশংসা করে এবং দেশের প্রতিরক্ষায় তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

এনএসসির বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের জবাবদিহি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। বৈঠকে বলা হয়, পাকিস্তান শান্তির পক্ষে—কিন্তু সম্মান ও মর্যাদার ভিত্তিতে। দেশের জনগণ ও ভূখণ্ডের নিরাপত্তায় কোনো আপস করা হবে না, এবং পাকিস্তান কখনোই কোনো আগ্রাসন মেনে নেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১০

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১১

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১২

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৭

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৮

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৯

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

২০
X