কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সংঘাতে কার পক্ষে যুক্তরাজ্য

ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত
ডেভিড ল্যামি। ছবি : সংগৃহীত

‘অপারেশন সিঁদুরের’ নামে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভারতও। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে চলমান কূটনৈতিক দ্বন্দ্ব সামরিক সংঘাতে রূপ নেওয়ায় অন্যান্য দেশের মতো ‍উদ্বিগ্ন যুক্তরাজ্যও।

তবে যুক্তরাজ্য এখনই কারও পক্ষে অবস্থান নিচ্ছে না। দেশটি চায়, ভারত-পাকিস্তান উভয়ই উত্তেজনা প্রশমিত করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সেক্রেটারি ডেভিড ল্যামি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা গুরুতর উদ্বেগের বিষয়। যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম দেখাতে এবং দ্রুত কূটনৈতিক সমাধানের জন্য সরাসরি সংলাপে জড়িত হতে আহ্বান জানাচ্ছে।

বুধবার (৭ মে) এক বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাজ্যের উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ ও অনন্য সম্পর্ক রয়েছে। আমি ভারত ও পাকিস্তানে আমার সমকক্ষদের কাছে স্পষ্ট করেছি, সংঘাত আরও বৃদ্ধি পেলে কেউ জিতবে না।

তিনি বলেন, যুক্তরাজ্য গত মাসে পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আমাদের সব পক্ষের জরুরিভাবে আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

ল্যামি বলেন, এই অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X