কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কর্মকর্তা নিহত

রাজ কুমার থাপ্পা। ছবি : সংগৃহীত
রাজ কুমার থাপ্পা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার নিহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ তথ্য জানান। খবর এনডিটিভির।

শনিবার (১০ মে) সকালে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ওমর আব্দুল্লাহ এ তথ্য জানিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেন, গতকালই উপ মুখ্যমন্ত্রী ও সেই কর্মকর্তা একটি অনলাইন সভায় যোগ দেন। সেই সভায় আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে। গোলার আঘাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।

তিনি আরও লিখেন, এই ভয়াবহ প্রাণহানির জন্য আমার শোক ও দুঃখ প্রকাশ করার মতো কোনও ভাষা আমার নেই। তার আত্মার শান্তি কামনা করি।

অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা ভারত শাসিত কাশ্মীরের কর্মরত ছিলেন। তিনি বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বিজেপির নেতারা শোক জানিয়ে এক্স-এ পোস্ট দিয়েছেন।

এদিকে শনিবার (১০ মে) ভোরে ভারতে বড় ধরনের সামরিক আঘাত হেনেছে পাকিস্তান। বিমানঘাঁটিতে হামলার বদলা নিতে ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। এ হামলায় প্রথমবারের মতো ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই।

পাকিস্তান বলেছে, মঙ্গলবার মধ্যরাতে (৬ মে) ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। এরপরও সংযম রক্ষা করে তারা। কিন্তু ভারতের আক্রমণ অব্যাহত থাকায় এই হামলা চালানোর জন্য তারা বাধ্য হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X