কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি ভারতের

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের অধিকারে থাকা নদীগুলোর পানি পাকিস্তান পাবে না।

বৃহস্পতিবার (২২ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদি বলেন, ভারতের অধিকারে থাকা নদীগুলোর পানি পাকিস্তান পাবে না। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার পর ভারত ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক।

ভারত দাবি করেছে, এই হামলার পেছনে পাকিস্তানের সমর্থন ছিল, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়, যা ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে শান্ত হয়।

রাজস্থানে একটি জনসভায় মোদি বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে ভারী মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী এবং অর্থনীতি এর মাশুল গুনবে।

এনডিটিভি জানিয়েছে, সিন্ধু চুক্তির মাধ্যমে পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি জমিতে পানি সরবরাহ করে। এসব পানি ভারত থেকে প্রবাহিত তিনটি নদী থেকে আসে। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী এই মাসে বলেছেন, চুক্তি স্থগিতের ফলে তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব পড়বে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাচ সংবাদমাধ্যম এনওএসকে বলেন, বর্তমানে কোনো গোলাগুলি হচ্ছে না এবং সৈন্যদের কিছুটা পুনর্বিন্যাস করা হয়েছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যদি সন্ত্রাসীরা পাকিস্তানে থাকে, আমরা তাদের সেখানেই আঘাত করব।

১৯৪৭ সালে ব্রিটিশ ভারত থেকে বিভক্তির পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ। দুই দেশ তিনটি যুদ্ধে লিপ্ত হয়েছে, যার মধ্যে দুটি কাশ্মীর নিয়ে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগ করে, যা পাকিস্তান অস্বীকার করে।

এপ্রিলের হামলার পর দুই দেশ বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং বেশিরভাগ ভিসা স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান এখনো মোদি ও জয়শঙ্করের মন্তব্যের জবাব দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X