কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৪১ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জরুরি কল করলেন ইরানের প্রেসিডেন্ট

শাহবাজ ও মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
শাহবাজ ও মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে জরুরি ফোন কল করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার বিকেলে দুই নেতার টেলিফোনে কথা হয়। পরে পাকিস্তানের সরকার এক বিবৃতিতে বিষয়টি জানায়। খবর জিওটিভি নিউজের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বিকেলে প্রধানমন্ত্রী শাহবাজ এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে। শাহবাজ মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। গত আট দিনে ইসরায়েলের অযাচিত ও অযৌক্তিক আগ্রাসনের ধারাবাহিক ঘটনা হিসেবে এ হামলাকে চিহ্নিত করেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তিনি অবিলম্বে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এমনকি সংঘাত বন্ধে এটিকে একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন।

শাহবাজ ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণ ও সরকারের সঙ্গে ইসলামাবাদের অটল সংহতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মূল্যবান প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মার্কিন হামলাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে। এই হামলাগুলো আন্তর্জাতিক আইন এবং আইএইএ সনদের গুরুতর লঙ্ঘন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ, পাকিস্তানের সরকার, জনগণ এবং সামরিক নেতৃত্বকে ইরানের জনগণ ও সরকারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

দুই নেতা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উম্মাহর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা ও জরুরির ওপর জোর দেন। তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেও সম্মত হয়েছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X