কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিল্ড মার্শাল আসীম মুনির হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট?

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্ষমতার কাঠামোতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে সেনাপ্রধান পদে থাকা ব্যক্তি সবসময়ই অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকেন। তবে বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির সেই প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

বিশেষ করে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় সেনাপ্রধান হিসেবে আসীম মুনিরের দৃঢ় অবস্থান ও সাহসী নেতৃত্ব দেশজুড়ে প্রসংসিত হয়েছে। জাতীয়ভাবেও অসাধারণ মর্যাদায় ভূষিত হয়েছেন তিনি।

১৯৪৭ সালে স্বাধীনতার পর পাকিস্তানের ইতিহাসে মাত্র দুজন সেনাপ্রধান সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন- আইয়ুব খান ও আসীম মুনির। তবে পথ দুজনের ছিল ভিন্ন। ১৯৫৮ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছিলেন আইয়ুব খান; কিন্তু আসীম মুনিরকে এই পদবি দিয়েছে একটি গণতান্ত্রিক সরকার।

গত মে মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত শুরু করে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’। এর জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’, যার নেতৃত্ব দেন আসীম মুনির। সফলভাবে অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ সেই মাসেই তিনি জেনারেল থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন।

এই ঘটনার পর থেকেই দেশে গুঞ্জন ছড়িয়েছে- বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে আসীম মুনির প্রেসিডেন্টের পদে বসতে পারেন। তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট সামরিক ও বেসামরিক উভয় নেতৃত্বের সঙ্গে কথা বলে জানিয়েছে- এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একে ‘অর্থহীন ছাইপাঁশ’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ফিল্ড মার্শাল আসীম মুনির কখনো প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে জাতীয় স্বার্থে একটি কার্যকর সম্পর্ক রয়েছে, যা বর্তমান প্রেসিডেন্ট জারদারির সঙ্গেও বজায় আছে।’

একইভাবে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই গুঞ্জনকে ‘বিদ্বেষপূর্ণ প্রচারণা’ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে সেনাপ্রধানকে বসানোর কোনো সিদ্ধান্ত নেই।’

আসীম মুনির পাকিস্তানের সামরিক ইতিহাসে অন্যতম দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত। ক্যারিয়ারের শুরুতে মাঙ্গলা অফিসার্স ট্রেনিং স্কুলে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি অর্জন করেন সোর্ড অব অনার, যা প্রশিক্ষণার্থীদের জন্য সর্বোচ্চ সম্মান।

এছাড়া তিনি একমাত্র কর্মকর্তা যিনি একই সঙ্গে সামরিক গোয়েন্দা সংস্থা এমআই এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সেনাপ্রধানের দায়িত্ব নেন।

সূত্র : গালফ নিউজ

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X