বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাতভর হামলায় পাকিস্তানের সেনাবাহিনী বেশ কয়েকটি সামরিক পোস্ট গুঁড়িয়ে দেওয়ার পর তারা এ হুঁশিয়ারি দেন। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তান এখন পর্যন্ত আফগান সীমান্তে তালেবান নিয়ন্ত্রিত ১৯টি পোস্ট দখল করেছে। এসব পোস্ট থেকে পাকিস্তানে হামলা চালানো হচ্ছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পোস্টগুলোতে থাকা আফগান তালেবান সদস্যদের অনেকেই নিহত হয়েছে। এছাড়া বাকিরা পালিয়ে গেছে। হামলায় কিছু পোস্টে আগুন ধরে গেছে বলেও জানানো হয়।

রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের মানোজবা ক্যাম্প, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচার কেল্লা সম্পূর্ণ ধ্বংস করেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, জঙ্গিদের পাকিস্তানে প্রবেশে সহায়তা করার উদ্দেশ্যে আফগানিস্তান থেকে হামলা চালানো হয়েছিল। তবে পাকিস্তানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা ঘটনার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেয়। অভিযানে ডজনখানেক আফগান সেনা ও খারিজ সদস্য নিহত হয়েছে। এছাড়া তালেবানরা তাদের বহু পোস্ট ফেলে রেখে পালিয়ে গেছে।

প্রেসিডেন্ট জারদারি বলেন, জাতিসংঘের রিপোর্টে বারবার প্রমাণিত হয়েছে যে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, ভারতের মদদপুষ্ট খারিজ জঙ্গিদের মাধ্যমে পাকিস্তানে হামলার ষড়যন্ত্র একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। তিনি আফগান তত্ত্বাবধায়ক সরকারকে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসবাদ দমনে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আফগানিস্তানের উসকানির বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও কার্যকর জবাব দিয়েছে। তিনি সেনাবাহিনীর পেশাগত দক্ষতা এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আমাদের প্রতিরক্ষা সুদৃঢ় হাতে রয়েছে এবং আমরা মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষায় সক্ষম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X