কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গুলি চালিয়ে আত্মহত্যা করলেন মাওলানা তারিক জামিলের ছেলে

মাওলানা তারিক জামিল ও তার ছেলে অসিম জামিল। ছবি : সংগৃহীত
মাওলানা তারিক জামিল ও তার ছেলে অসিম জামিল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিখ্যাত আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে পিস্তল দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তুলাম্বায় তিনি আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। খবর জিও নিউজের।

মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) ক্যাপ্টেন (অব.) সোহেল চৌধুরী বলেছেন, এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন জেলা পুলিশ কর্মকর্তা। সেখানে দেখা যায় তারিক জামিলের ছেলে অসিম জামিল আত্মহত্যা করেছেন।

পাকিস্তানি পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অসিম বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনার ফুটেজ ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

সোহেল চৌধুরী বলেন, অসিম একজন মানসিক রোগী ছিলেন। বহু বছর ধরে তিনি চিকিৎসা নিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি গৃহকর্মী ইমরানকে পিস্তল আনতে বলেন। গৃহকর্মী পিস্তল নিয়ে এলে একপর্যায়ে অসিম বন্দুকের নল নিজের বুকের দিকে ঘুরিয়ে ধরেন। ইমরান তাকে গুলি করতে নিষেধ করলেও তিনি বুকে গুলি চালান।

এর আগে একই দিন এক এক্সবার্তায় মাওলানা তারিক জামিল তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার ছেলে অসিম জামিল আজ (গতকাল) তুলাম্বায় মারা গেছেন।

বিখ্যাত এই ইসলামি আলোচকের ছেলের মৃত্যুতে পাকিস্তানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বিভিন্ন স্তরের মানুষ তারিক জামিলের ছেলের আকস্মিক এই মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

অসিম জামিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X