মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরব সাগরে যুদ্ধজাহাজ পাঠাল পাকিস্তান

পাকিস্তানি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
পাকিস্তানি যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

আরব সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। সম্প্রতি লোহিত সাগর ও আরব সাগরে বেশ কয়েকটি হামলার পর রোববার (৭ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল দেশটি। খবর আরব নিউজের।

পাকিস্তানের নৌবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সামুদ্রিক নিরাপত্তার ওপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনার জেরে আরব সাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান নৌবাহিনী। বিমানের মাধ্যমে এই সমুদ্রপথে নজরদাড়ি অব্যাহত রেখেছে তাদের নৌবাহিনী।

আরব সাগরে টহলের উদ্দেশ্যে সম্পর্কে পাকিস্তানি নৌবাহিনী বলেছে, পাকিস্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সেখানে টহল দেয়। এ ছাড়া আরব সাগরে সব সময় নিজেদের নিরবচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করতেও টহল অব্যাহত রাখে নৌবাহিনী।

পাকিস্তান নৌবাহিনী এই অঞ্চলের সমুদ্রপথে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তাদের দায়িত্ব সম্পর্কে ভালোভাবে সচেতন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদ এবং হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহ গোষ্ঠীর সদস্যরা। হুতিদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে। এরপর হুতিদের হামলা ঠেকাতে কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি বহুজাতিক নৌজোট গঠন করে যুক্তরাষ্ট্র।

এরপরও গত মাসে লোহিত সাগরে সৌদি আরব থেকে পাকিস্তানগামী একটি জাহাজে হামলার দাবি করে হুতিরা।

এ ছাড়া ২৪ ডিসেম্বর আরব সাগরে রাসায়নিকবাহী একটি ট্যাংকার জাহাজে হামলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান থেকে ছোড়া একটি ড্রোন এই ট্যাংকারে হামলা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।

এই হামলার পর ২৬ ডিসেম্বর আরব সাগরে ৩টি যুদ্ধজাহাজ ও একটি টহল বিমান মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। যুদ্ধজাহাজ মোতায়েনের পর আরব সাগরের সোমালিয়া উপকূলে ছিনতাই হওয়া পণ্যবাহী একটি জাহাজ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। জাহাজের ২১ জন নাবিকই নিরাপদে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় নাগরিক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X