কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নির্বাচনের সর্বশেষ: কোন দল কত আসন পেল

নির্বাচনের ব্যালট পেপার। ছবি : সংগৃহীত
নির্বাচনের ব্যালট পেপার। ছবি : সংগৃহীত

পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণের পর এবার চলছে গণনার পালা। তবে ভোটগ্রহণের পর দীর্ঘ সময় পার হলেও এখনও ফলাফল না আসায় এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এমনকি ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নির্বাচনের ফলাফলের দৌড়ে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি ও তাদের সমর্থিত প্রার্থীরা পেয়েছেন ছয়টি আসন। যা এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সর্বোচ্চ।

সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, এরপরই রয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটি এখন পর্যন্ত চারটি আসন পেয়েছে। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। দলটি পেয়েছে তিনটি সংসদীয় আসন।

অন্যদিকে পাকিস্তানের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৯টি আসন পেয়েছে। আর ইসরান খানের দল পিটিআই ছয়টি আসন পেয়েছে। এছাড়া পিপিপি পেয়েছে ছয়টি আসন।

উল্লেখ্য, পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৩ ঘণ্টা পরও অধিকাংশ কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়নি। ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। নির্বাচনের পরদিন শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত মাত্র ১২টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে ফলাফল প্রকাশে দেরি হওয়ায় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দেশটির প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ফলাফল প্রকাশ হওয়া ১২ আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ৫টিতে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের দল পিএমএল-এন ৪টিতে এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি তিনটিতে জয়ী হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন দেশজুড়ে মোবাইল ফোন সংযোগ স্থগিত করা হয়। এ ছাড়া বোমা হামলা ও নানা সহিংসতায় বিপর্যস্ত হয়ে পড়ে নির্বাচন। এরপর ভোটগ্রহণ শেষে ফল ঘোষণায় ধীরগতি দেখা যাওয়ায় এসব সহিংসতা এবং ইন্টারনেট সমস্যাকে দায়ী করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। কেন্দ্র থেকে ফল আসতে অস্বাভাবিক ধীরগতির কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও।

যদিও কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলছে, ফল প্রকাশে এই বিলম্ব ভোট কারচুপির লক্ষণ। এবারের নির্বাচনে ইমরান খানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাধ্য হয়ে এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিতে হয়েছে ইমরানের দল পিটিআইকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X