কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইমরানের সঙ্গে কারাগারে দেখা করবেন পিটিআই নেতারা

পিটিআই চেয়ারম্যান গহন আলি খান। ছবি: সংগৃহীত
পিটিআই চেয়ারম্যান গহন আলি খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা। এখন নির্বাচনের এই ফলাফল নিয়ে আলোচনা করতে কারাগারে ইমরানের সঙ্গে দেখা করবেন দলটির নেতারা।

জিও নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিটিআই চেয়ারম্যান গহন আলি খান দলের নেতা ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করতে যাবেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎ হবে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে ১৮০টিরও বেশি মামলা দেওয়া হয়। এসব মামলায় তার বিচার চলছে। এরইমধ্যে দুর্নীতির মামলায় গত বছরের আগস্টে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তাকে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে পরপর চারটি মামলায় তাকে আরও ৩৪ বছর কারাদণ্ড দেওয়া হয়। এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। দলের নিবন্ধন বাতিল করায় অংশ নিতে পারেনি তার দল পিটিআইও। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন দলটির নেতারা। ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২২৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯২টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ৮৪ জন। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৬৬টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫০টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ২০টি আসন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭ হাজারের বেশি প্রার্থী। ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী পাঁচ বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X