কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

নওয়াজ নয়, কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ।
নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ।

পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সামনে রেখেই এবার জাতীয় পরিষদ নির্বাচন করেছে পিএমএল-এন। প্রধানমন্ত্রী পদে অন্যতম হেভিওয়েট প্রার্থী ছিলেন তিনি। তিনিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন এমনটা দেশে-বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর পেছনে মূল কারণ ছিল নওয়াজের প্রতি পরমাণু শক্তিধর দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন। তবে ছোট ভাই শাহবাজ শরিফকে দেশের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে এই প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ। মঙ্গলবার রাতে এক এক্সবার্তায় এই তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব। খবর জিও নিউজ ও ডনের।

মরিয়ম বলেন, পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফকে দেশের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন নওয়াজ। এ ছাড়া দলের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ মনোনীত করেছেন তিনি।

শাহবাজ শরিফ পিএমএল-এনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে ইমরান খানের পিটিআই সরকারকে হটিয়ে ক্ষমতা আসা জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেবারও পিপিপি ও পিএমএল-এন জোট করে সরকার গঠন করেছিল।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পিএমএল-এন ৭৬ আসনে, পিপিপি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে নাটকের এই দৃশ্যে বারবার ঘুরে-ফিরে দুটি দলই আলোচনায় আসছে। একটি নওয়াজ শরিফের পিএমএল-এন ও অন্যটি বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

জোট গঠন নিয়ে কয়েক দফা আলোচনাও করেছে দল দুটি। রোববার বৈঠক শেষে জোট সরকার গঠন নিয়ে প্রাথমিকভাবে একমত হওয়ার কথা জানায় দুই দল। তবে জোট সরকরের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে তাদের সিদ্ধান্ত আটকে ছিল। প্রধানমন্ত্রী পদে পিএমএল-এনের প্রার্থী নওয়াজ এবং পিপিপির প্রার্থী ছিলেন বিলাওয়াল। তবে গতকালই প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিলাওয়াল। এরপরই এলো নওয়াজ শরিফের এই ঘোষণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X