কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা

শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। যারা তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করছে তাদের পাশে থাকবে তার দেশ। রোববার (১৩ জুলাই) তিনি এসব বলেন। খবর জিওটিভি নিউজের।

কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, প্রতি বছর এই দিবসটি ২২ জন কাশ্মীরির প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয়। যারা ১৯৩১ সালের ১৩ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করার সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন।

শাহবাজ বলেন, এ দিবস কাশ্মীরের মুসলমানদের সহজাত দৃঢ়তা, নৃশংস শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং অটল সংকল্পের স্মারক হিসেবে কাজ করে। কাশ্মীরের ইতিহাস জুড়ে স্বাধীনতা, মানবাধিকার এবং অধিকারের সংগ্রাম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য তাদের বৈধ সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে এবং এখনও করছে। ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার তার রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন প্রকাশ করে।

তিনি আরও বলেন, কয়েক দশক ধরে ভারতীয় দখলদারত্বের সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, সে সব কাশ্মীরি শহীদদের সাহসিকতা এবং দৃঢ়তার প্রতি আমরা সালাম জানাই। আজ পাকিস্তান সরকার জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X