কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইমরান খানকে ধন্যবাদ দেওয়া উচিত : শাহবাজকে বিলাওয়াল

শাহবাজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারি ও ইমরান খান। ছবি : সংগৃহীত
শাহবাজ শরিফ, বিলাওয়াল ভুট্টো জারদারি ও ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে জোট সরকার গঠনে সমঝোতা আগেই করেছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাদের জোট গঠনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কোনো বাধাই তৈরি করেনি। এমনটা দাবি করে কারাবন্দি ইমরান খানকে একহাত নিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এমনকি কোনো বাধা না দেওয়ায় ইমরান খানকে ধন্যবাদ জানাতে পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর জিও নিউজের।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) করাচিতে এক সংবাদ সম্মেলনে ইমরানের পিটিআইয়ের প্রতি কটাক্ষ করে বিলাওয়াল বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা হয়তো শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকে ভোট দিচ্ছি যে দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর শাহবাজের উচিত পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানানো।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে পিটিআই প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পায়নি। ফলে জোট গড়ে কেন্দ্রীয় সরকার আসার বিষয়ে একটি সমঝোতা করেছে পিপিপি ও পিএমএল-এন। চুক্তি অনুযায়ী, সংসদে প্রধানমন্ত্রী পদে শাহবাজকে সমর্থন দেবে পিপিপি। বিনিময়ে প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি সাংবিধানিক পদ নেবে দলটি। তবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অংশ হবে না পিপিপি।

অন্যদিকে জোট গঠন করে সরকারে আসার তেমন সম্ভাবনা না থাকলেও চেষ্টা অব্যাহত রেখেছে পিটিআই। এ ছাড়া ভোটে কারচুপির অভিযোগে সারা দেশে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মামলায় কারাবন্দি ইমরান খানের দল পিটিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X