কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুপস্থিতিতে তার মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ৯ মের সহিংসতায় মামলার বিষয়ে সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) শনিবার এ নির্দেশনা দেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) সাতটি মামলার আগাম জামিনের শুনানির সময় এ নির্দেশনা দেন। এ সময় আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১ মার্চ পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

মামলায় বিচারক আরশাদ জাভেদ শুনানি করেন। এ সময় বলা হয়, আদিয়ালা জেল সুপার হোয়াটসঅ্যাপ বা ভিডিও লিংকের মাধ্যমে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

বিচারক পর্যবেক্ষণে বলেন, জেল সুপারের আচরণ আদালত অবমাননার শামিল। তবে জেল সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিলে জামিনের আবেদনের সিদ্ধান্ত বিলম্বিত হবে।

এ সময় বিচারক প্রসিকিউশন ও আসামিপক্ষের কাছে অনলাইনে উপস্থিতির বিষয়ে মতামত জানতে চান। এতে ডেপুটি প্রসিকিউটর আব্দুল জব্বার ডোগার আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেননি। তিনি বলেন, আবেদনকারী কারাগারে থাকার ঘটনাটি সকলের জানা রয়েছে। ফলে তার উপস্থিতি ছাড়াই আদালতে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রাখাই ভালো হবে।

শুনানির পর আদালত প্রসিকিউশন ও আসামিপক্ষকে চূড়ান্ত যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এছাড়া আদালত আগামী ১ মার্চ পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১২

বিশ্ব বাবা দিবস আজ

১৩

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৪

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৫

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৬

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৯

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

২০
X