রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েই মরিয়ম নওয়াজের হুঙ্কার

মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত
মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েই মরিয়ম নওয়াজের হুঙ্কার

পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি পাঞ্জাব তথা পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী। নির্বাচিত হয়েই তিনি বলেছেন, পাঞ্জাবের নারীদের নিরাপত্তা তার প্রথম অগ্রাধিকার। কোনো নারীর ওপর নিপীড়ন সহ্য না করার ঘোষণা দিয়েছেন। খবর দ্য ডন ও জিও নিউজের।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পরিষদের ২২০ জন এমপি মরিয়মকে ভোট দিয়ে নির্বাচিত করেন। সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নির্বাচন বর্জন করায় তার প্রতিদ্বন্দ্বী রানা আফতাব আহমাদ কোনো ভোট পাননি। রানা আফতাব সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী ছিলেন।

মরিয়ম নওয়াজ বলেছেন, পাঞ্জাবে নারীদের নিরাপত্তা তার প্রথম অগ্রাধিকার। তাই নারীদের জন্য একটি হেল্পলাইন চালু করা হবে। নারীদের কর্মক্ষেত্রে পৃথক ওয়াশরুম, দিবাযত্ন কেন্দ্রসহ সব সুবিধা দেওয়া হবে।

পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি বলেন, যে কোনো নারীকে হয়রানি করা মরিয়ম নওয়াজের রেড লাইন। তিনি বলেন, আমার নির্বাচিত হওয়া প্রতিটি মা, বোন ও মেয়ের জন্য সম্মানের। আমি দোয়া করি, এ ধারা যেন অব্যাহত থাকে। আরও নারী সংসদের নেত্রী হিসেবে আমার স্থান গ্রহণ করেন।

মরিয়ম বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি। তিনি পাঞ্জাব থেকে শরিফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী ও এমপি। একই সঙ্গে তিনি এই পরিবারের প্রথম নারী এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১০

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১১

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১২

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৩

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৫

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৬

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৭

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৮

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৯

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X