কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বড় ধাক্কা খেল ইমরান খানের পিটিআই

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেয়নি দেশটির নির্বাচন কমিশন ইসিপি। ইতিমধ্যে বিভিন্ন জটিলতায় হিমশিম খাওয়া দলটির জন্য ইসিপির এই সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর জিও নিউজের।

সোমবার (৪ মার্চ) পাকিস্তানের নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্যের মধ্যে চার সদস্য এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন। তবে পাঞ্জাবের ইসিপি সদস্য হাসান ভারওয়ানা এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন।

রায়ে ইসিপি বলেছে, নারীদের সংরক্ষিত আসনের জন্য অগ্রাধিকার তালিকা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। এরপরও ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এসআইসি প্রয়োজনীয় তালিকা জমা দেয়নি। এই তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এই কারণে তাদের সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়া হয়নি।

পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ৭০টি আসন সংরক্ষিত। নারীদের ৬০টি ও সংখ্যালঘুদের জন্য ১০টি। জাতীয় পরিষদে রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের বিপরীতে এসব আসন বরাদ্দ দেওয়া হয়ে থাকে।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তাই নির্বাচনে জয়ী পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের ভাগ পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেন। যোগদানের পর সংরক্ষিত আসনের জন্য তারা ইসিপির কাছে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানাল ইসিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X