কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ মঙ্গলবার এ নিষেধাজ্ঞা দিয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুই সপ্তাহের জন্য দর্শনার্থীসহ সংবাদমাধ্যমের সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এ কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা বন্দি রয়েছেন।

স্বরাষ্ট্র বিভাগের এ আদেশ পাঞ্জাব পুলিশ প্রধানকে ইস্যু করা হয়েছে। আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক কারাগারটিতে নিরাপত্তা হুমকির কথা জানানোর পর এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগের অভ্যন্তরীণ শাখা জানিয়েছে, দেশটিতে অরাজকতা ছড়িয়ে দিতে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীরা কারগারটিকে নিশানা করতে চাই। এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র বিভাগ।

সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র বিভাগ স্পেশাল ব্রাঞ্চ, ইন্টিলিজেন্স ব্যুরো ও কারা বিভাগকে বুধবার নিরাপত্তা জরিপের আদেশ দিয়েছেন। এ ছাড়া কারাগারের সীমানা প্রাচীরের চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন এবং জেল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের স্ক্রিনিং করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইমরান খান বন্দি থাকা আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পুলিশ ও কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিডি) যৌথ চেষ্টায় এ হামলা বানচাল করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বুধবার রাতেই তিনজনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, আটক সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের অজ্ঞাত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আটকদের কাছে কারাগারের মানচিত্রও মিলেছে বলেও জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X