কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

যে আহ্বান জানিয়ে ইমরান খানের দ্বারস্ত শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি কৌশল বদলের ঘোষণা দেন। এরপর তার জালে পা দিয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংলাপের জন্য রাজি হয়েছেন তিনি।

বুধবার (২৬ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কোনো অভিযোগ থাকলে তাকে সংলাপে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

অধিবেশনে প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমি প্রথম বক্তৃতায় গণতন্ত্রের সনদের গুরুত্বারোপের বিষয়টি জোর দিয়েছিলাম। এটা এখন অপরিহার্য যে আমরা অর্থনীতির সনদে একমত হয়েছি।

বক্তব্যে শাহবাজ আগে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তখন সংসদে স্লোগান উঠেছিল যে এটি ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান রাজনৈতিক তিক্ততা এবং রাজনীতিবিদদের মধ্যে সহমর্মিতার অভাবের বিষয় তুলে ধরেন শাহবাজ শরিফ। তিনি বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন রাজনীতিবিদ অন্যজনের সঙ্গে হাত মেলাতের দ্বিধা করেন।

তিনি আরও বলেন, আজ ৭৬ বছর পর আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে আমরা একে অপরের প্রতি সাধারণ সৌজন্যবোধ দেখাতেও দ্বিধা করি। রাজনীতিবিদদের উচিত সবসময় একে অপরের কষ্ট ভাগাভাগি করে নেওয়া।

শাহবাজ শরিফ বলেন, আমি বিরোধী দলগুলোকে আহ্বান জানাচ্ছি আসন আমরা একসঙ্গে বসি। কোনো সমস্যা থাকলে তার সমাধান করে পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১০

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১১

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১২

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৪

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৫

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৬

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৭

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৮

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৯

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X