কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কৌশল পরিবর্তন ইমরান খানের, পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজনীতিতে অনেকটা বীরের মতো উত্থান ছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। পদত্যাগ করার পরেও কথাবার্তা, চলাফেরায় ছিল ক্ষুরের মতো ধার। তাই তো তাকে জেলে ঢুকিয়ে নির্বাচন করে নওয়াজ শরিফের দল। এমনকি তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করা হয়। তারপরও ভেঙে যাননি তিনি। আবারও নতুন করে রাজনীতির মাঠে নামার কৌশল আঁকছেন।

শুক্রবার (০৭ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার আগের কঠোর অবস্থান থেকে আরও নমনীয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।

জিও নিউজ জানায়, দলের নেতৃত্বে যারা আছেন তাদের সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইমরান খান। অপরদিকে সংসদের ভেতরের আইনপ্রণেতারা ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

একদিন আগে সুপ্রিম কোর্টে শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান। সেখানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি। এরপরই পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানের কাছ থেকে এসব সিদ্ধান্ত আসে।

শোনা যাচ্ছে, প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা পরামর্শ দিয়ে বলেন, পাকিস্তানের সমস্যা সমাধানে সাহায্যের জন্য ইমরান খানকে সংসদে যাওয়া উচিত। কারণ দেশকে রাজনীতির জটিল সমীকরণ থেকে বের করে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

জিও নিউজ জানায়, রাজনৈতিক উত্তেজনা কমিয়ে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সরকারকে সহায়তায় সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা। দলটি সিনেট এবং জাতীয় পরিষদের কমিটিসহ একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

এবারের জাতীয় নির্বাচনে সব দলের মধ্যে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হয়েছেন ইমরান খান সমর্থিত প্রার্থীরা। ৯৩ আসনে জয় পান তারা। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি ইমরানের প্রার্থীরা। পরে বিলওয়াল ভুট্টোর পিপিপির সাথে সমঝোতায় গিয়ে জোট করে নওয়াজ শরিফের দল পিএমএল-এন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X