মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৭:৪৭ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত লোকজন। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত লোকজন। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। বড় ধাক্কার পরও আরও বেশ কয়েকবার দেশটিতে কম্পন অনুভূত হতে থাকে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে মধ্য কলম্বিয়ায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী বোগোটা থেকে প্রায় ১১৬ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত প্যারাতেবুয়েনো শহর থেকে প্রায় ১০.৫ মাইল দূরে ৬.২ মাইল গভীরে সকাল ৮টা ৮ মিনিটে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। বাসিন্দারা জানান, তারা মেডেলিন, ক্যালি এবং মানিজালেসসহ শহরগুলোতে কম্পন অনুভব করেছেন।

কলম্বিয়ান ভূতাত্ত্বিক পরিসেবা জানিয়েছে, কয়েক মিনিট পরে একই এলাকায় ৪ থেকে ৪.৬ মাত্রার আরও কম্পন অনুভূত হয়েছে।

পরে জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানায়, তারা বেশ কয়েকটি পৌরসভার পরিস্থিতি মূল্যায়ন করছে। আফটার শক নিয়ে তারা সতর্ক।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বোগোটায় যারা কম্পন অনুভব করেছেন তাদের কেউ কেউ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় অনেকে কাঁদতে থাকেন।

৫৪ বছর বয়সী কার্লোস আলবার্তো রুইজ বলেন, এটা একটা বড় ভয়ের ব্যাপার ছিল। স্ত্রী, ছেলে ও কুকুরকে নিয়ে বোগোটার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসি। তবে কম্পনে ভবনের কোনো ক্ষতি হয়নি।

সূত্র : সিবিএস নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X