কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ইন্টারনেট বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায়, কী হচ্ছে সেখানে?

উত্তর কোরিয়ার একটি কম্পিউটার শিক্ষা ক্লাসে শিক্ষার্থীরা। পুরোনো ছবি
উত্তর কোরিয়ার একটি কম্পিউটার শিক্ষা ক্লাসে শিক্ষার্থীরা। পুরোনো ছবি

উত্তর কোরিয়ার ইন্টারনেটে বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা তথ্য পেয়েছে। তবে এর সঠিক কারণ জানা যায়নি। সংস্থাটির মতে, কোনো সাইবার হামলার ফল নয়; সম্ভবত অভ্যন্তরীণ কোনো কারণে দেশটিতে ইন্টারনেটে বিঘ্ন ঘটছে। ফলে সেখানে ঠিক কী হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা দানা বাঁধছে।

উত্তর কোরিয়ার ইন্টারনেট পর্যবেক্ষণকারী দলের সদস্য ও গবেষক জুনাদ আলী শনিবার (৭ জুন) বলেন, এই গোপনীয় দেশটির সমগ্র ইন্টারনেট অবকাঠামো বিশ্বব্যাপী ইন্টারনেট কার্যক্রম পর্যবেক্ষণকারী সিস্টেমে সাড়া দিচ্ছে না। এতে বোঝা যাচ্ছে, উত্তর কোরিয়ার ইন্টারনেটে বর্তমানে একটি বড় বিঘ্ন ঘটছে, যা চীন বা রাশিয়ার মাধ্যমে আসা সব রুটকে প্রভাবিত করছে।

তিনি বলেন, এটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত তা বলা কঠিন। তবে মনে হচ্ছে এটি অভ্যন্তরীণ, কোনো হামলার কারণে নয়।

পিয়ংইয়ং বহির্বিশ্বে অ্যাক্সেসযোগ্য বেশ কিছু সরকারি ওয়েবসাইট পরিচালনা করে। যার মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) মতো অফিসিয়াল সংবাদ উৎসের ওয়েবসাইট। শনিবার সকালে আল জাজিরা যখন এই সাইটগুলো অ্যাক্সেস করার চেষ্টা করে তখন উভয়ই ডাউন ছিল।

দেশটির প্রায় সব ইন্টারনেট সংযোগ এবং ট্রাফিক চীনা সার্ভারের মাধ্যমে চলে বলে ধারণা করা হয়।

উত্তর কোরিয়ায় কতজন মানুষ সরাসরি বিশ্বব্যাপী ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারেন তা জানা যায়নি। তবে অনুমান করা হয় যে, দেশটির প্রায় ২৫ মিলিয়ন জনসংখ্যার ১ শতাংশেরও কম এই সুবিধা পান।

উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য কঠোরভাবে পর্যবেক্ষিত এবং নিয়ন্ত্রিত ইন্টারনেট দেওয়া হয়। এ ব্যবস্থা কোয়াংমিয়ং নামে পরিচিত। বিশ্বব্যাপী ইন্টারনেটে অ্যাক্সেসের অবাধ স্বাধীনতা থাকলেও এই স্বৈরশাসিত দেশে তা কঠোরভাবে সীমিত।

অতীতে দেশটি সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক হ্যাকার আলেজান্দ্রো কাসেরেস উত্তর কোরিয়ার সব পাবলিকলি দৃশ্যমান ওয়েবসাইট সরিয়ে ফেলেন এবং ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস (ডিডিওএস) হামলা ব্যবহার করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেগুলো বন্ধ রাখেন।

এদিকে তৃতীয় প্রজন্মের স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কর্মকর্তারা দেশের অভ্যন্তর থেকে হ্যাকারদের বাহিনী পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছেন। অভিযোগ মতে, বিশ্বব্যাপী সাইবার চুরির ক্রমবর্ধমান হুমকি উত্তর কোরিয়া থেকে আসছে।

ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণ ফার্ম চেইনালাইসিস জানিয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা ২০২৪ সালে ৪৭টি সাইবার হামলার মাধ্যমে ১.৩৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করে নতুন রেকর্ড গড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১০

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১১

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১২

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৩

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৬

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৭

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৮

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৯

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

২০
X