কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

শুক্রবার (০৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্টারমারের দল লেবার পার্টি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে গেলে তিনি স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন।

রাজ প্রাসাদে প্রবেশের পর স্টারমারের রাজা চার্লসের সঙ্গে করমর্দনের একটি ছবি ছড়িয়ে পড়েছে।

যুক্তরাজ্যে গতকাল বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে ৪১২টি আসন। অন্যদিকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। দেশটিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন।

দেশটিতে টানা ১৪ বছর ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। তবে এবারের নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে। এরপর পদত্যাগের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক।

লেবারপার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, এখন থেকেই পরিবর্তন শুরু হলো। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আনন্দিত।

নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন সুনাক। তিনি ফলাফলে দুঃখপ্রকাশ করে দায় নিজের কাঁধে নিয়ে বলেন, অনেক কিছু শেখার আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X