কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

যান্ত্রিক ত্রুটিতে যুক্তরাজ্যে বিমান চলাচলে শিডিউল বিপর্যয়

যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের ভোগান্তি। ছবি : পিএ
যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের ভোগান্তি। ছবি : পিএ

যুক্তরাজ্যে বিমানের ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যান্ত্রিক ত্রুটিতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ফলে অনেক বিমানের যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়া বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

সোমবার রাতে (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে সোমবার দুপুর থেকে এ ত্রুটি দেখা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ট্রাফিক সার্ভিস দেশটিতে বিমানের চলাচল সীমিত করে দিয়েছে। এর ফলে যুক্তরাজ্যসহ দেশের বাইরে বিভিন্ন এলাকায় হাজার হাজর যাত্রী আটকা পড়েছেন।

এয়ার লাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এর ফলে তাদের ‘উল্লেখযোগ্য সময়’ দেরি হতে পারে।

হিথ্রো নামের এক যাত্রী বিবিসিকে জানিয়েছেন, বিকালের ফ্লাইট মধ্যরাত পর্যন্ত ছাড়ার কোনো সম্ভাবনা নেই। সোমবার দুপুর থেকে শিডিউলেরর ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে।

গ্যাটউইক বিমানবন্দর জানিয়েছে, মঙ্গলবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে। তবে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

লন্ডনের লুটন বিমানবন্দর জানিয়েছে, সোমবার বিকেলে যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর থেকে বিলম্ব ও যাত্রা বাতিলের ঘটনা দেখা দেয়। ন্যাশনাল এয়ার ট্রাফিক সিস্টেম জানিয়েছে, সোমবার দুপুর থেকে নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। পরে এ সমস্যার সমাধান করা হয়েছে। তবে বিমানের শিডিউল স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X